বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দর্শনা বাসষ্ট্যান্ডে ইউনিক পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে করিমন চালক নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৫৮:৩৮ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২০
  • ৮৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন বাসষ্ট্যান্ডে ইউনিক পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে সোহাগ (২৮) নামের এক করিমন চালক নিহত হয়েছে। রবিবার (৯ আগষ্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের আলা উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিহত সোহাগ নিজের করিমনের ইঞ্জিন নষ্ট হলে রাস্তার পাশে দাঁড়িয়ে ইঞ্জিন মেরামত করছিল। এসময় জীবননগর থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস করিমন চালক সোহাগকে চাপা দিলে সোহাগ গুরুতর আহত হয়। আহত সোহাগকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাববুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বাসটিকে আটক করা হয়েছে। অভিযোগ এলে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

দর্শনা বাসষ্ট্যান্ডে ইউনিক পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে করিমন চালক নিহত

আপডেট সময় : ০৭:৫৮:৩৮ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২০