বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

  • আপডেট সময় : ০২:৫১:৩৩ অপরাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২০
  • ৮২৩ বার পড়া হয়েছে

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি : 

 চুয়াডাঙ্গায় বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় স্যালোইঞ্জিন চালিত আলমসাধুর ৬ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ৪ জন। শনিবার সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা- ঝিনাইদাহ সড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়েল পরিবহনের একটি বাস ভোর ৬ টার দিকে সরোজগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশ দিয়ে যাওয়া একটি আলমসাধু একটি নসিমন ও একটি মটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও ৪ জন মারা যায়। আহত হয় অনন্ত ৪ জন। এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার্ড করেছেন।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডাদুয়া গ্রামের নিতাই হালদারের ছেলে ষষ্টি হালদার (৪০), খাড়াগুদা গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মিলন হোসেন (৩০), তিতুদহ গ্রামের পিয়াস আলীর ছেলে রাজু আহমেদ (৩৫), একই গ্রামের লুতা মণ্ডলের ছেলে সোহাগ হোসেন (২৮), হায়দার আলীর ছেলে কালু মন্ডল (৪০) এবং রহিম মন্ডলের ছেলে শরিফ হোসেন (৪০)। নিহতরা আলমসাধু, পাখিভ্যান এবং মোটরসাইকেলের আরোহী ছিলেন।

অপরদিকে আহতরা হলেন- সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের বজলুর রহমানের ছেলে পথচারী বাবলুর রহমান (৩৫), তিতুদহ গ্রামের আলমসাধু আরোহী খোদাবক্স আলীর ছেলে আকাশ হোসেন (২৮) এবং রহিম মণ্ডলের ছেলে জুম্মাত আলী (৩০)। আহতদেরকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারিকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিহত ও আহতদের দেখতে এসে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ জানান, নিহত ও আহতরা সবাই আলমসাধু  ও নসিমনের যাত্রী। তারা সবাই দিনমজুর।

চুয়াডাঙ্গা ফায়ারসার্ভিসের উপ- পরিচালক আ: সালাম জানান, তারা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যেয়ে ২ জনের মরদেহ পায়। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে আরো ৪ জনের মৃত্যু হয়। মোট নিহত ৬ জন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

আপডেট সময় : ০২:৫১:৩৩ অপরাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২০