বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দামুড়হুদা ভ্রাম্যমাণ আদালতে অভিযান মাদক সেবনরত অবস্থায় দুই যুবক আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৫:৪১ পূর্বাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২০
  • ৮৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদার চিৎলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আকাশ (২২) ও আশাদুল হকের ছেলে তুষার (২৩)। গত শুক্রবার বিকেল ৩টার দিকে তাদেরকে চিৎলা গ্রামের স্বপনের বাড়ি থেকে মাদক সেবনের অপরাধে আটক করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত আটককৃতদেরকে মাদক সেবনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন।

আদালতসূত্রে জানা যায়, গত শুক্রবার দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার চিৎলা গ্রামের মোড়পাড়ার স্বপনের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় স্বপনের বসতঘর থেকে মাদক সেবনের অপরাধে আকাশ ও তুষার নামের দু’যুবককে আটক করে। আটকের পর দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিনকে বিষয়টি অবগত করে পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন মাদক সেবনের অপরাধে দুই মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উভয়কে জনসম্মুখে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। তাদের উপর অর্পিত জরিমানার টাকা নগদ পরিশোধ করে মুক্তি পাই। আদালত পরিচালনা কার্যে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার এসআই শেখ তৌহিদুর রহমান, এএসআই হারুন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসের পেশকার জিহন আলি ও অফিস সহকারী রফিকুল ইসলাম। এছাড়াও এসময় স্থানীয় নেতৃবৃন্দসহ চিৎলা গ্রামের প্রায় ২ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

দামুড়হুদা ভ্রাম্যমাণ আদালতে অভিযান মাদক সেবনরত অবস্থায় দুই যুবক আটক

আপডেট সময় : ১১:২৫:৪১ পূর্বাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২০