শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৩২:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গায় নতুন করে ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন ও মারা গেছেন ১ জন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে ৩৯টি নমুনার প্রতিবেদন আসে। এর মধ্যে ১১ জন করোনা শনাক্ত হয়েছেন।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন, জেলা প্রশাসনের ডরমিটরিতে কাজ করা এক আয়ার মেয়ে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার ১ জন, বুজরুকগড়গড়ির ১ জন, দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের ৩ জন ও নাপিতখালীর ১ জন, আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার ২ জন ও বলরামপুরের একজন রয়েছে। আক্রান্তদের মধ্যে ৭ জন নারী ও ৪ জন পুরুষ।

এছাড়া ভাইরাস সংক্রমিত জেলা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় আসা ১৪ জন হাসপাতাল আইসোলেশনে, ১৫ জনকে হোম আইসোলেশনে, ৩৯২ জনকে হোম কোয়ারেন্টিনে এবং ১৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত

আপডেট সময় : ০১:৩২:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০