শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

পূণ নিরিক্ষণে ২৭ জনের রিপোর্ট নেগেটিভ

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৩৯:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ১ মে ২০২০
  • ৭৮৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রথমে ৭ ডাক্তারসহ ২৮ জন করোনা পজেটিভ

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি: 
চুয়াডাঙ্গায় সাতজন চিকিৎসকসহ ২৮ জনের করোনাভাইরাস শনাক্তের তিনদিন পর
পুনরায় পরীক্ষায় একজন ছাড়া বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্ত
একজনকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হবে। আজ (১ মে) শুক্রবার সকালে
চুয়াডাঙ্গার সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত ২৬ এপ্রিল চুয়াডাঙ্গা থেকে
করোনাভাইরাস পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের ল্যাবে ৫১ জনের নমুনা
সংগ্রহ করে পাঠায় স্বাস্থ্য বিভাগ। এরপর ২৮ এপ্রিল দুপুরে কুষ্টিয়া থেকে
করোনাভাইরাস পরীক্ষার রিপোর্টে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭
চিকিৎসকসহ ১৯ জন এবং সদর উপজেলার দুইজন নার্সসহ ৯ জনের করোনা পজিটিভ
দেখানো হয়। ওই দিন রাতেই ২৮ জনের করোনাভাইরাসের ফলাফল কুষ্টিয়া মেডিকেল
কলেজ কর্তৃপক্ষ অমীমাংসিত ঘোষণা করে এবং পুনরায় পরীক্ষার জন্য নমুনাগুলো
আইইডিসিআরে পাঠায়। আইইডিসিআর থেকে বৃহস্পতিবার রাতে আসা রিপোর্টে বলা হয়-
২৮ জনের মধ্যে সদর উপজেলায় এক জনের করোনাভাইরাস পজিটিভ।

তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া
হবে। আলমডাঙ্গা উপজেলার সাতজন চিকিৎসকসহ অন্যদের কোনো সমস্যা নেই।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। এদের
মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।    # #

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

পূণ নিরিক্ষণে ২৭ জনের রিপোর্ট নেগেটিভ

আপডেট সময় : ০৭:৩৯:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ১ মে ২০২০