শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

এবার টাইগারদের সামনে সিডনি থান্ডার্স

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪১:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বুধবারের প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সকে হারানোর রেশ কাটতে না কাটতেই সফরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। শুক্রবার সন্ধ্যা ৭টায় (সিডনির স্থানীয় সময়) শুরু হতে যাওয়া ম্যাচটিতে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া বিসিবি একাদশের মোকাবেলা করবে সিডনি থান্ডার্স।

সিডনি থান্ডার্স অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-২০ ক্রিকেট লীগ বিগ-ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে দলটির নিজস্ব ভেন্যু স্পটলেস স্টেডিয়ামে। বুধবার সিডনি থান্ডার্সের ফেসবুক পেজে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ছবিসহ প্রতিপক্ষ হিসেবে তাদের ‘রিয়েল সুপারস্টার’ আখ্যা দিয়ে পোষ্ট করা হয়।

ইতিমধ্যে প্রীতি প্রস্তুতি ম্যাচের জন্য টিকেট বিক্রি শুরু করেছে সিডনি থান্ডার্স।

উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর সিডনি থান্ডার্স ও সিডনি সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিগ-ব্যাশের নতুন আসর। এরই প্রস্তুতি হিসেবে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে দল দুটি, যাতে বাংলাদেশও পেয়েছে নিউজিল্যান্ড সফরের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

এবার টাইগারদের সামনে সিডনি থান্ডার্স

আপডেট সময় : ০৫:৪১:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬