রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

লকডাউনের সময় বিদ্যুৎ-পানি ও গ্যাস বিল আদায় স্থগিতের আহ্বান

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:২২:২৯ অপরাহ্ণ, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাধারণ ছুটি ও লকডাউনের সময় রাজধানীসহ সারা দেশে বিদ্যুৎ-পানি ও গ্যাস বিল আদায় স্থগিত এবং জরিমানা না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

শনিবার দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তিনি বলেন, সারা দেশে করোনার সংক্রমণ প্রতিনিয়ত বেড়েই চলেছে। সরকারের সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বহাল রয়েছে। এর সঙ্গে ‘সারাদেশ ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। অফিস, আদালত, দোকানপাট, রিকশা, ভ্যানসহ সবকিছু বন্ধ। মানুষ কর্ম ও রোজগারহীন হয়ে ঘরবন্দি রয়েছে।

বিবৃতিতে খালেকুজ্জামান আরও বলেন, এ অবস্থায়ও সব বিদ্যুৎ কোম্পানি এবং ওয়াসা মোবাইলে এসএমএস পাঠিয়ে বিল পরিশোধে তাগাদা দিচ্ছে ও সময়মতো বিল পরিশোধ না করলে জরিমানাসহ পরিশোধ করতে হবে বলে নোটিশ দিচ্ছে।

করোনা সংক্রমণের এই দুর্যোগে বিদ্যুৎ, পানি, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল মওকুফ না করলেও অন্তত আগামী জুন পর্যন্ত সব বিল আদায় স্থগিত ও জরিমানা না করতে সরকারের প্রতি আহ্বান জানান খালেকুজ্জামান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

লকডাউনের সময় বিদ্যুৎ-পানি ও গ্যাস বিল আদায় স্থগিতের আহ্বান

আপডেট সময় : ০৮:২২:২৯ অপরাহ্ণ, শনিবার, ১৮ এপ্রিল ২০২০