বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি

চুয়াডাঙ্গায় করোনা সন্দেহে ১০২ জনের নমুনা সংগ্রহ

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:০৫:১৪ অপরাহ্ণ, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে ১০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে নতুন কোনো ফলাফল আসেনি। গতকাল শুক্রবার করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২ জনের, দামুড়হুদা উপজেলা থেকে ৩ জনসহ মোট ৫ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে গতকাল শুক্রবার নতুন কারো নমুনা সংগ্রহ করা হয়নি এবং কোনো ফলাফল আসেনি। জেলায় প্রথম ধাপে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা করোনা আক্রান্ত সন্দেহে ৩ জন, হোম কোয়ারেন্টাইনে থাকা ২ জনসহ মোট ৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এ পাঠানো হয়। যাদের মধ্যে গত ১৯ মার্চ বৃহস্পতিবার হাসপাতালের আইসোসলেশনে ভর্তি থাকা সাব্বির আহম্মেদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ৪ এপ্রিল ৮ জনের, ৫ এপ্রিল ২ জনের, ৬ এপ্রিল ৪ জনের, ৭ এপ্রিল ১০ জনের, ৮ এপ্রিল ৬ জনের এবং ৯ এপ্রিল ৬ জনের, ১১ এপ্রিল ১৬ জনের, ১২ এপ্রিল ১২ জনের, ১৩ এপ্রিল ২২ জনের, ১৫ এপ্রিল ৬ জনের, ১৬ এপ্রিল ৫ জনেরসহ মোট মোট ১০২ জনের শরীর থেকে করোনাভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ১৪ এপ্রিল আরও ১২ জনের নমুনার ফলাফলসহ মোট নমুনার মধ্যে ৩৫ জনের ফলাফল এসে পৌঁছেছে। এরমধ্যে কেবলমাত্র ১৯ মার্চ সাব্বিরের করোনাভাইরাস পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে। যিনি গত ৩১ মার্চ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তা ছাড়া বাকি ৩৪ জনের রিপোর্টই নেগেটিভ ছিল। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গায় ১৬ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত করোনা সন্দেহে মোট ১০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৬ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ঢাকা (আইইডিসিআর)-এ নমুনা পাঠানো হয়েছে ২৯ জনের এবং ৮ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ৭২ জনের নমুনা পাঠানো হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন।

চুয়াডাঙ্গায় করোনা সন্দেহে ১০২ জনের নমুনা সংগ্রহ

আপডেট সময় : ০৮:০৫:১৪ অপরাহ্ণ, শনিবার, ১৮ এপ্রিল ২০২০