শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

পুলিশ জনগণের হওয়ার জন্যই কাজ করছে: আইজিপি

  • আপডেট সময় : ০৮:৫২:৩৬ অপরাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সোমবার দুপুরে পটুয়াখালী পুলিশ লাইন্সে জেলা পুলিশের নবনির্মিত অস্ত্রাগার উদ্বোধন শেষে পুলিশের আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি এ কথা বলেন।

‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, পুলিশ হবে জনগণের পুলিশ। আর সেই পুলিশ জনগণের হওয়ার জন্যই কাজ করছে। এবছর মুজিববর্ষকে সামনে রেখে জনগণের সাথে আরও সম্পর্ক উন্নয়ন করে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের ভীতি দূর করতে পুলিশ কাজ করছে।

আইজিপি বলেন, আমরা যাতে জনগণের পুলিশ হতে পারি, জনতার পুলিশ হতে পারি এবং জনবান্ধব পুলিশ হতে পারি এ জন্য মুজিববর্ষে শ্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার।

এ সময় তিনি মাদক নির্মুলে পুলিশের অভিযান এবং মাদক সেবী ও মাদক কারবারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুলিশের উদ্যোগের বিষয়েও কথা বলেন।

বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানসহ পুলিশ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা, জেলার রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইজিপি বিকেলে পটুয়াখালী জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

পুলিশ জনগণের হওয়ার জন্যই কাজ করছে: আইজিপি

আপডেট সময় : ০৮:৫২:৩৬ অপরাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০