শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ফেসবুক লাইট’ ব্যবহারকারী ২০ কোটি ।

  • আপডেট সময় : ১২:৫০:০৩ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাশ্রয়ী দামের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও কম গতির ইন্টারনেটে চালানোর জন্য ‘ফেসবুক লাইট’ নামের ফেসবুকের একটি সংস্করণ চালু হয় ২০১৫ সালে। সম্প্রতি ওই সংস্করণটির ব্যবহারকারী ২০ কোটি ছাড়িয়েছে।
ফেসবুকের অ্যান্ড্রয়েড সংস্করণটির সঙ্গে তুলনা করলে লাইট সংস্করণটি স্মার্টফোনে অনেক কম জায়গা দখল করে। এ ছাড়া ফোনে কম র‍্যাম থাকলে ও নেটের গতি কম থাকলেও এটি ব্যবহার করা যায়।
ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ফেসবুকের এক পোস্টে লিখেছেন, কম ব্যান্ডউইথের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আমরা হালকা সংস্করণের একটি ফেসবুক তৈরি করেছিলাম।

এখন বিশ্বে ২০ কোটি মানুষ এটি ব্যবহার করছে। খবরটি শুনে আমার ভালো লেগেছে।

ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বলেন, অনেক এলাকায় নেটওয়ার্ক ধীর গতির। এতে ফেসবুকের সব ফাংশান সমর্থন করে না। ফেসবুক লাইট ব্যবহার করে ফেসবুকের মূল অভিজ্ঞতা বিনিময় করা যায়। কম ডেটা খরচ করে নিউজ ফিড পড়া যায়।
সম্প্রতি লাইট সংস্করণটিকে আরও উন্নত করেছে ফেসবুক।

এতে এটি আরও দ্রুতগতিসম্পন্ন হবে।
২০১৬ সালে ফেসবুক লাইট ব্যবহারকারী ছিল ১০ কোটি।

গুগল প্লে স্টোর থেকে ফেসবুক লাইট ডাউনলোড করতে পারেন ব্যবহারকারী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

ফেসবুক লাইট’ ব্যবহারকারী ২০ কোটি ।

আপডেট সময় : ১২:৫০:০৩ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭