রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ দুজন আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৫৫:৫৯ অপরাহ্ণ, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও বেগমপুর ফাঁড়ির পুলিশ। গতকাল রোববার পৃথক সময়ে আকন্দবাড়ীয়া আবাসন ও রাঙ্গিয়ারপোতা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদরের খাজুরা গ্রামের তারিক জোয়ার্দ্দারের ছেলে রাজিব জোয়ার্দ্দার (২৪) ও দামুড়হুদা উপজেলার ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের জমসের আলীর ছেলে কোরবান আলী (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমপুর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজীব আলী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ ফোর্স নিয়ে আকন্দবাড়ীয়া আবাসন এলাকায় অভিযান পরিচালানা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার খাজুরা গ্রামের তারিক রাজিব জোয়ার্দ্দারকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করেন।
অপর দিকে, জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দামুড়হুদা উপজেলার ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের কোরবান আলীকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করেন।
পরে আটক এসব আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধার করা মাদকসহ আসামিদের সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাঁদের আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে থানার পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ দুজন আটক

আপডেট সময় : ১২:৫৫:৫৯ অপরাহ্ণ, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯