রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু

গাংনীতে তিন কেজি গাঁজাসহ দুজন আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:৩৯:১৬ অপরাহ্ণ, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে মাদকসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামের মধ্যপাড়ার আজিজুল ম-লের ছেলে হাফিজুর রহমান (৪৫) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকু-ি গ্রামের কিয়ামুদ্দীনের ছেলে তারিক হোসেন (৪৭)। গতকাল শুক্রবার দুপুরে গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের মসজিদ-সংলগ্ন রাস্তা থেকে মাদকসহ দুজনকে আটক করে গাংনী থানার পুলিশ।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, এদিন দুপুরে সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া বাজার থেকে অটোবাইকযোগে একটি মাদকের চালান গাংনী শহরের দিকে আসছে, এমন গোপন সংবাদ পাওয়া যায়। ওই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অটোবাইকটি লক্ষ্য করে পিছু নেয়। যাত্রীসহ অটোবাইকটি হিজলবাড়ীয়া মসজিদের নিকট পৌঁছালে পুলিশের ওই দলটি অটোবাইকটি গতিরোধ করে। এ সময় যাত্রীবেশে থাকা হাফিজুর ও তারিককে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিদের নামে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা

গাংনীতে তিন কেজি গাঁজাসহ দুজন আটক

আপডেট সময় : ০৩:৩৯:১৬ অপরাহ্ণ, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯