রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু

ওসির হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ!

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:৩৫:৪৯ অপরাহ্ণ, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:সবকিছুই ঠিকঠাক। রাতের আধারে নাবালিকা কন্যার বাড়িতে হাজির বর ও তাঁর সঙ্গীরা। কাজী আসার অপেক্ষায় বিয়ে বাড়ির সবাই। এরই মধ্যে কাজীর পরিবর্তে হাজির পুলিশ। ভেস্তে গেল সব আয়োজন। বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির মেধাবী ছাত্রী। মুচলেকা দিয়ে রক্ষা পেল বর ও কনে পক্ষ।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আরজুল্লাহ মিয়ার মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীর পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের বাদশা মল্লিকের ছেলে পারভেজ মল্লিকের (১৯) সঙ্গে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে সব প্রস্তুতি শেষে বিয়ের উদ্দেশ্যে বরপক্ষ হাজির হয় কনের বাড়িতে। খবর দেওয়া হয় কাজীকে। কিন্ত বিধিবাম। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের নির্দেশে কাজী আসার আগেই বিয়ে বাড়িতে হাজির হয় হিজলগাড়ী ফাঁড়ির ইনচার্জ এসআই প্রভাস চন্দ্র সাহা, টুআইসি এএসআই আনিসুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। এ সময় তাঁরা বাল্যবিবাহের কুফল সম্পর্কে দুই পক্ষকেই বোঝান। পরবর্তীতে বর ও কনেপক্ষ আর বাল্যবিবাহ সংগঠিত করবে না মর্মে মুচলেকা প্রদান করে রক্ষা পায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা

ওসির হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ!

আপডেট সময় : ০৩:৩৫:৪৯ অপরাহ্ণ, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯