রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু

চুয়াডাঙ্গায় গোপন বৈঠকের সময় ‘আল্লাহর দল’ এর তিন সদস্য গ্রেফতার

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৩৯:১৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দল’ এর তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি ধর্মীয় উগ্রবাদী লিফলেট, সংগঠনের সদস্যদের নামীয় তালিকা, গোপন বৈঠকে সদস্যদের হাজিরার তালিকার ফটোকপিসহ গুরুত্বপূর্ণ কিছু নথি এবং ৩ টি মোবাইল ফোন।

আজ শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহ র‌্যাব-৬’র কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল করতে গোপন বৈঠক করছিল গ্রেফতারকৃতরা। তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গার সদর উপজেলার কুলচারা গ্রামের শামসুল হুদার ছেলে রুহুল আমিন(৪০),দামুড়হুদা উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত আবজাল মন্ডলের ছেলে কলম মন্ডল (৩৯) ও ঝিনাইদহ জেলার ভুটিয়ারগাতি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নুর ইসলাম পাখি (৩৮)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা

চুয়াডাঙ্গায় গোপন বৈঠকের সময় ‘আল্লাহর দল’ এর তিন সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০২:৩৯:১৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯