রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু

চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:১৪:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
  • ৭৩৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গা জেলার জীবননগরে ইট ভাটার ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে জোনায়েদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বারান্ডিপাড়ায় এ ঘটনা ঘটেছে । এ ঘটনায় উৎসুক জনতা দুইটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় । নিহত শিশু জোনায়েদ(৫) বারান্ডিপাড়ার বিল্লাল হোসেনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুরে শিশু জোনায়েদ রাস্তার পাশে বন্ধুদের সাথে খেলা করছিলো এমন সময় আন্দুলবাড়িয়া খাঁন ব্রিক্সসের দুটি ট্রাক্টর বেপোরোয়া ভাবে চালিয়ে আসছিলো। এ সময় গাড়ির চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইট ভাটার ট্রাক্টরের চাপায় শিশুটির মৃত্যু হয়েছে । তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা

চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:১৪:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯