রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু

সরকারি চাকরি দেয়ার নামে প্রতারণা প্রতারক ভুয়া মেজর আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:০১:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় প্রতিনিধি:চুয়াডাঙ্গায় সরকারি চাকরি দেয়ার নামে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে ভুয়া সেনাবাহিনীর মেজর পরিচয় দেয়া শাহ জামাল মিন্টু (৩৫) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯ লাখ ৩০ হাজার টাকা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছে একটি ব্যাগে থাকা ৯ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। আটক শাহ জামাল মিন্টু পঞ্চগড় জেলার আটুয়ারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, তার দুই ছেলে বাদশা মিয়াকে মৎস অধিদপ্তরে এমএলএসএস ও হাকিম আলীকে স্বাস্থ্য বিভাগে কম্পিউটার অপারেটর পদে চাকুরি দেয়ার নাম করে শাহ জামাল মিন্টু প্রথমে ৭ লাখ ২০ হাজার টাকা নিয়েছে এবং আজ ৯ লাখ ৩০ হাজার টাকা নিয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারককে আটক করা হয়। উদ্ধার করা হয় ৯ লাখ ৩০ হাজার টাকা। সে বিভিন্ন সময়ে চাকুরি দেয়ার নাম করে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় ভুয়া সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণা করে আসছিল। প্রকৃত পক্ষে সে সেনাবাহিনীর চাকুরিচ্যুত একজন সৈনিক। তার মানি ব্যাগ থেকে দুটি দৈনিক পত্রিকার পরিচয় পত্র উদ্ধার করা হয়। এছাড়া দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের রফিকুল ইসলাম ও তার দুই ছেলে বাদশা মিয়া ও হাকিম আলীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। আটক শাহ জামাল মিন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা

সরকারি চাকরি দেয়ার নামে প্রতারণা প্রতারক ভুয়া মেজর আটক

আপডেট সময় : ০৫:০১:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯