রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

দামুড়হুদায় ট্রাকের চাপায় যুবকের মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৩৪:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা শহরের অদূরে ব্র্যাকের মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাসরুল্লাহ নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল রাত ৭টা দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসরুল্লাহ (২৯) দামুড়হুদার গুলশানপাড়ার মমজেন হোসেনের ছেলে। ঘটনার পর নিহতের লাশ পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, নাসরুল্লাহ কানে হেড ফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে দামুড়হুদা ব্রাক মোড়ের রাস্তা পার হচ্ছিল। এ সময় দর্শনা দিক থেকে আসা যমুনা অটো ফ্লাওয়ার মিলস-এর কুষ্টিয়া ট- ১১-২৭৩৬ রেজিস্ট্রেশনের একটি দ্রুত গতির ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় নাসরুল্লাহ রাস্তায় পড়ে গেলে তার মাথার চাকার নিচে পিষ্ট হয় এবং সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এ ঘটনায় ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ট্রাকটি তাড়িয়ে ধরে থানা হেফাজতে নেয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ‘মঙ্গলবার রাতে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়েছে। আমরা নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি এবং ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

দামুড়হুদায় ট্রাকের চাপায় যুবকের মৃত্যু!

আপডেট সময় : ০২:৩৪:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯