রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

চুয়াডাঙ্গার বেগমপুরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৭

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৩৩:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার বেগমপুরে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের পাঁচজনসহ উভয় পক্ষের মোট সাতজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে বেগমপুর দোস্ত গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের অন্য সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। আহত ব্যক্তিরা হলেন দোস্ত গ্রামের মাঝপাড়ার মৃত আরব আলী সরদারের ছেলে নিজাম উদ্দীন (৫০), নিজাম উদ্দীনে স্ত্রী মরিয়ম বেগম (৪০), নিজাম উদ্দীনের তিন মেয়ে নাহিদা আক্তার (২৫), মাহমুদা আক্তার (১৯) ও ফাহমিদা আক্তার (১৭), মৃত আরব আলী সরদারের বড় ছেলে নুরুজ্জামান শিকদার (৫৫) এবং মোজাম্মেল শিকদার (৫২)।
জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে মৃত আরব আলী সরদারের ছোট ছেলে নিজাম উদ্দীনের সঙ্গে বড় দুই ভাই নুরুজ্জামান শিকদার ও মোজাম্মেল শিকদারের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল নিজাম উদ্দীনে স্ত্রী মরিয়ম বেগমের সঙ্গে নুরুজ্জামান শিকদার ও মোজাম্মেল শিকদারের মধ্যে বাগবিত-ার সৃষ্টি হয়। এক পর্যায়ে নুরুজ্জামান শিকদার ও মোজাম্মেল শিকদার, মরিয়ম বেগমকে চড়-থাপ্পর মারলে নিজাম উদ্দীন ও তাঁর তিন মেয়ে এগিয়ে এলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের মোট সাতজন আহত হন। পরিবারের অন্য সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নিলে হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক ডা. সোনিয়া আহমেদ আহত ব্যক্তিদের আঘাত গুরুত্বর না হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন। তাঁদের মধ্যে মরিয়ম বেগমের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের পরিবারের পক্ষ থেকে পাল্টা-পাল্টি মামলার প্রস্তুতি চলছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গার বেগমপুরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৭

আপডেট সময় : ০২:৩৩:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯