রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

২১ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:১৬:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:২১ দিন পর বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আব্দুর রহিমের লাশ ফেরত দিল বিএসএফ। গত রোববার রাতে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬০-এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি ফেরত দেয় বিএসএফ। এ সময় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহত ব্যক্তির আত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন। বিএসএফের কাছ থেকে লাশ গ্রহণের পর মহেশপুর থানা পুলিশ মৃতের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করে। মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান রাতে এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, ৩ নভেম্বর মহেশপুরের পলিয়ানপুর বিওপির বিপরীতে মেইন পিলার ৬০ হতে আনুমানিক ৪০০ গজ দক্ষিণ দিকে ভারতের নদীয়া জেলার ধানতলা থানাধীন খয়রামারি নারায়ণপুর নামক স্থানে বিএসএফের গুলিতে নিহত হন মহেশপুর উপজেলার বাউলি গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুর রহিম (৪২)। ভারতের ৯৯ ব্যাটালিয়ন নারায়ণপুর বিএসএফ জোয়ানেরা তাঁকে গুলি করে হত্যা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

২১ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

আপডেট সময় : ০৬:১৬:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯