সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

উড়ে এলো ভারতীয় আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা মাপার যন্ত্র

  • rahul raj
  • আপডেট সময় : ০১:২৫:৩৫ অপরাহ্ণ, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

?

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলা দেউলিতে ভারত থেকে বেলুনের সাহায্যে উড়ে আসা ভারতীয় আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা মাপার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে দামুড়হুদার দেউলির মাঠের রাফিদ হ্যাচারির নিকট থেকে এসব যন্ত্রপাতি উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে তিনটার দিকে একটি বিশাল আকৃতির পলিথিনের বেলুন উড়ে এসে দেউলি গ্রামের নুর মোহাম্মদের ছেলে আবুল কালামের গমের খেতে পড়ে। আবুল কালাম তাঁর গম খেতে সার দিতে গিয়ে একটি প্লাস্টিকের আদলের সোলার বক্স, একটি ব্যটারি ও তিন মাথাওয়ালা ক্যামেরার আদলের বক্সটি দেখতে পেয়ে থানার পুলিশের খবর দেন। ভারতীয় ছোট আকৃতির পতাকা দিয়ে বক্সটির ওপরের অংশ ঢাকা ছিল। পরে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ও ওসি (তদন্ত) জাহাঙ্গীর কবির বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে এসব মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বক্সের গায়ে বাংলায় লেখা আছে, ‘বেলুন ফোলা অবস্থায় ধুমপান করবেন না, বক্সটিকে জলে ডোবাবেন না, লাঠির আঘাত করবেন না, আগুনে পোড়াবেন না, পুলিশ বা সংস্থার কতৃপক্ষ না আসা পর্যন্ত বক্সটিতে হাত দিবেন না, বক্সটি ক্ষতি বা আঘাত করা আইনত দ-নীয় অপরাধ, বক্সটি বিপদজনক নয়’। অপর বক্সে লেখা আছে, ‘বক্সটি খুঁজে পেলে নিকটবর্র্তী থানায় অথবা গায়ে লেখা মোবাইল নাম্বারে খবর দিন’।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জানান, ইতিমধ্যে ভারতীয় কতৃপক্ষ খোঁজাখবর শুরু করেছে এবং এটি চুয়াডাঙ্গা জেলার কোন স্থানে পড়েছে, সেটিও নিশ্চিত হয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

উড়ে এলো ভারতীয় আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা মাপার যন্ত্র

আপডেট সময় : ০১:২৫:৩৫ অপরাহ্ণ, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯