সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

বিএসএফর তাড়ায় মা ভারতে, পিতাসহ শিশু রাবেয়া বাংলাদেশে

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৪১:১০ অপরাহ্ণ, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:রাবেয়ার বয়স মাত্র ১ বছর ১০ মাস। জন্মের পরপরই বাবা শরিফুল মোল্লার সঙ্গে মায়ের কোলে চড়ে চলে যান ভারতে। সেই থেকেই বাবা-মায়ের সঙ্গে ভারতের মুম্বাইয়ে থাকতো সে। গতকাল শনিবার ভোরে কাঁটাতারবিহীন মাটিলা সীমান্ত পার হয়ে বাবা শরিফুল মোল্লার সঙ্গে রাবেয়া বাংলাদেশে ঢুকতে পারলেও বিএসএফের তাড়া খেয়ে মা ভারতে থেকে গেছে। এরপর বাবার কোলে বর্ডার গার্ড বাংলাদেশ-৫৮ বিজিবির হাতে আটক হয়। বিকেলে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয় তাদের। বিজিবির গাড়িতে চড়ে অন্যদের সঙ্গে মহেশপুর থানায় আসার পর বেশ প্রাণবন্ত ও হাসি-খুশি দেখা যায় শিশু রাবেয়াকে। বিপদে থেকেও থানা চত্বর মাতিয়ে রাখে রাবেয়ার হাসিমাখা মুখ। তবে এখনও শিশুটি জানে না তার মা এ দেশে নেই। আদৌ তার মা ফিরতে পারবে কিনা, সেটাও জানে না অবুঝ রাবেয়া। এদিন তাদের সঙ্গে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক হয় আরও ছয় শিশুসহ ৩০ নারী-পরুষ। শিশু রাবেয়াদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার সাতরাখালি গ্রামে। প্রায় ১৮ মাস আগে তাঁরা পাসপোর্টবিহীন অবস্থায় ভারতে গিয়েছিল কাজের জন্য। এমনটাই জানালেন রাবেয়ার বাবা।
রাবেয়ার বাবা শরিফুল মোল্লা বিজিবিকে জানায়, ‘ভারতে গিয়েছিলাম কাজের জন্য। সেখানে বোম্বে হোটেলে কাজ করতাম আমি ও আমার স্ত্রী। বেশ কিছুদিন হলো আমাদের কাজের টাকা দেয় না মালিক। নানাভাবে মালিক নির্যাতন করত। পাশাপাশি বিজেপির রাজনৈতিক লোকজন এসে ভয় দেখাত। মালিকেরাও বলত এ দেশের নাগরিক না, তোমরা বাংলাদেশে চলে যাও। এ জন্য ভয়ে, টাকা পয়সা না পেয়ে আমরা বিনা পাসপোর্টে চলে এসেছি। কিন্তু আমার স্ত্রী আসতে পারিনি। জানিনা সে কবে আসবে, কি আসবে না।’
এমন আর্তনাদ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেকারী মানুষের। এদিকে, সীমান্ত পার হয়ে আসা অধিকাংশেরই নেই বৈধ নাগরিকত্ব। তাঁদের পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলার পর আদালতে সোপর্দ করা হয়েছে। ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, সীমান্ত এলাকায় ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

বিএসএফর তাড়ায় মা ভারতে, পিতাসহ শিশু রাবেয়া বাংলাদেশে

আপডেট সময় : ০৬:৪১:১০ অপরাহ্ণ, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯