সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

স্কুলছাত্র সিফাত হত্যার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তার ২

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫১:৫৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহে স্কুলছাত্র সিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে ফরিদপুরের সালতা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি শহরের কালিকাপুর এলাকার আব্দুল গফুরের ছেলে লিয়ন হোসেন (১৮) ও ২য় আসামি একই এলাকার মৃত রফিউদ্দিনের ছেলে সুমন হোসেন (১৮)।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) জানান, সিফাত হত্যা মামলার প্রধান আসামি লিয়ন ও দ্বিতীয় আসামি সুমন ফরিদপুরের সালতা এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার সকালে তাঁদের স্বীকারোক্তি মোতাবেক শহরের মডার্ণমোড় এলাকা থেকে উদ্ধার করা হয় হত্যাকা-ে ব্যবহৃত ছুরি। দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়। গত শনিবার সকালে শহরের কালিকাপুর বটতলা মোড়ে উজির আলী স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র সিফাত বসেছিল। এ সময় পূর্বশত্রুতার জের ধরে লিয়ন, সুমনসহ আরও দুজন সিফাতের বন্ধু মাহির ওপর হামলা চালান। সিফাত তাঁদের বাঁধা দিলে সিফাতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সিফাত মৃত্যুবরণ করে।
এদিকে, সিফাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে গ্রামবাসী। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে সিফাতের স্বজন, সহপাঠী ও এলাকাবাসী অংশ নেয়। এ সময় সিফাতের পিতা মনোয়ার মিয়াসহ অন্যরা বক্তব্য দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

স্কুলছাত্র সিফাত হত্যার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:৫১:৫৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯