সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

ঝিনাইদহে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীকে খুন!

  • rahul raj
  • আপডেট সময় : ০১:০৭:০০ অপরাহ্ণ, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহে ছুরিকাঘাতে সিফাত হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয় মাহি (১৭) নামে আরও এক যুবক। নিহত সিফাত ঝিনাইদহ শহরের কালীকাপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে এবং উজির আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। গ্রামবাসী জানান, নেশা করা নিয়ে কালীকাপুর গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় দুদল যুবকদের মধ্যে মারামারি হয়। এ ঘটনার জের ধরে গতকাল শনিবার দুপুরে সিফাতকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষরা। রক্তাক্ত অবস্থায় কালীকাপুর গ্রামের আকরাম হোসেন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন সিফাতকে। সেখানে তার অবস্থা খারাপ হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় যাওয়ার পথে সিফাতের মৃত্যু হয়। এ ঘটনায় কালীকাপুর গ্রামের তৈয়বের ছেলে মাহিকেও মারধর করা হয়। সে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) ইমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নেশা-সংশ্লিষ্ট কারণে দুদল যুবকদের মধ্যে বিরোধের কারণে সিফাত খুন হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো মামলা হয়নি। খুনিদের চিহ্নিত ও নাম ঠিকানা সংগ্রহ করতে পুলিশ মাঠে নেমেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

ঝিনাইদহে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীকে খুন!

আপডেট সময় : ০১:০৭:০০ অপরাহ্ণ, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯