সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

নতুন সড়ক ও পরিবহন আইন সংশোধনের দাবিতে মেহেরপুরে শ্রমিকদের ধর্মঘট

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৮:১৬ অপরাহ্ণ, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
  • ৭৩৬ বার পড়া হয়েছে

আন্তজেলা সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি চরমে!

নিউজ ডেস্ক:সড়ক ও পরিবহন চলাচলের নতুন আইন সংশোধনের দাবিতে মেহেরপুরে গতকাল শুক্রবার সকাল থেকে আন্তজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস শ্রমিক ইউনিয়ন ও চালককেরা। ১ নভেম্বর থেকে চালু হওয়া সরকারের নতুন সড়ক ও পরিবহন আইন সংশোধনের দাবিতে ধর্মঘট পালন করছে মোটর শ্রমিককেরা। এদিকে, হঠাৎ করে আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। প্রয়োজনের তাগিদে অনেকে অবৈধ যান আলগামন, নছিমন, করিমন ও ইজিবাইকে বিভিন্ন পথে তাঁরা তাঁদের গন্তব্যে রওনা দিচ্ছেন। সকালে সাধারণ যাত্রীরা টার্মিনালগুলোতে এসে বাস না পেয়ে বিভিন্ন অবৈধ যানবাহন ব্যবহার করে জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের গন্তব্য স্থানে যাচ্ছেন।
মেহেরপুরের কয়েকজন বাসচালক জানান, ‘এ আইনের আওতায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবহন ও বাস চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। যে কারণে আমরা বাস চলাচল বন্ধ করে রেখেছি।’ শুক্রবার সকালের দিকে কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে পরিবহন ছেড়ে গেলেও আজ থেকে দূরপাল্লার বাস বন্ধ রাখবেন বলে শ্রমিকেরা জানান। শ্রমিকদের দাবি, নতুন আইনের সংশোধন ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত হলে আবার স্বাভাবিকভাবে তাঁরা গাড়ি চালাবেন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, ‘বর্তমানে নতুন যে আইন তৈরি হয়েছে, সে আইনে আমাদের চালকেরা আর গাড়ি চালাতে চাইছেন না। নতুন আইনে দুর্ঘটনার কারণে একজন চালকের পাঁচ লাখ টাকা জরিমানা। এর প্রতিবাদে শ্রমিকেরা সকাল থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-কুষ্টিয়া ও মুজিবনগরসহ আন্তজেলা রুটের সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

নতুন সড়ক ও পরিবহন আইন সংশোধনের দাবিতে মেহেরপুরে শ্রমিকদের ধর্মঘট

আপডেট সময় : ১২:১৮:১৬ অপরাহ্ণ, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯