সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

সকল প্রকার রেনিটিডিন ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৫:৫৯ অপরাহ্ণ, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দেশে সকল প্রকার রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন, বিক্রি, বিতরণ ও রফতানি স্থগিত ঘোষণা করেছে ওষুধ প্রশাসন অধিদফতর। গত বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি। ভারত থেকে আমদানি করা কাঁচামালে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি এন-নিট্রোসডিমিথাইলামাইন (এনডিএমএ) পাওয়ার পরে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেসার্স সারাকা ল্যাবরেটরিজ লিমিটেড, ভারত এবং মেসার্স এসএমএস লাইফসাইন্স, ভারত থেকে আমদানি করা রেনিটিডিন হাইড্রোক্লোরাইড কাঁচামাল (এপিআই) এবং উক্ত কাঁচামাল দ্বারা উৎপাদিত ফিনিশড প্রোডাক্ট-এর নমুনা অত্র অধিদফতরের ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্রিডিটেড ল্যাবরেটরিতে পরীক্ষা ও বিশ্লেষণ করা হয়। পরীক্ষার ফলাফলে পরীক্ষাকৃত কাঁচামাল ও ফিনিশড প্রোডাক্টে এনডিএমএ ইউপিওরিটি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে দেশে সকল প্রকার রেনিটিডিন জাতীয় ওষুধের উৎপাদন, বিক্রি, বিতরণ ও রফতানি স্থগিত করা হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

সকল প্রকার রেনিটিডিন ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১২:১৫:৫৯ অপরাহ্ণ, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯