সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

চুয়াডাঙ্গায় পণ্য বিক্রিতে কারচুপি, বিগ বাজারকে অর্থদ-!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৮:৩৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার সুপারশপ বিগ বাজারের বিরুদ্ধে প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য বিক্রয়ে কারচুপির অভিযোগ পাওয়া গেছে। নির্ধারিত মূল্যে ১২০ পৃষ্ঠা উল্লেখিত খাতায় দেওয়া হচ্ছে ৯০-৯৪ পৃষ্ঠা। এক বিশ্ববিদ্যালয় ছাত্রের এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বিগ বাজারের মালিক আজিজুল হককে আট হাজার টাকা অর্থদ- করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত বুধবার বেলা দুইটার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সহকারী পরিচালক সজল আহমেদ জানান, সম্প্রতি খাতা কিনতে গিয়ে একজন বিশ্ববিদ্যালয় ছাত্র প্রতারণার শিকার হয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে আবেদন করেন। তিনি আবেদনে উল্লেখ করেন, বিগ বাজারের নির্ধারিত মূল্যে ১২ পৃষ্ঠার একটি খাতা ক্রয় করেন। কিন্তু তাতে ১২০ পৃষ্ঠার বিপরীতে ৯০ পৃষ্ঠা পাওয়া যায়। এতে তিনি প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করলে, তা আমলে নিয়ে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। এ সময় অভিযোগের সত্যতা মিললে বিগ বাজারের স্বত্বাধিকারী আজিজুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গায় পণ্য বিক্রিতে কারচুপি, বিগ বাজারকে অর্থদ-!

আপডেট সময় : ১১:০৮:৩৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯