সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

চুয়াডাঙ্গায় গাঁজা, ইয়াবাসহ পাঁচজন আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩২:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার আলুকদিয়া ও ছাগল ফার্ম এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উদ্ধার করা মাদকসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা কয়রাডঙ্গা গ্রামের আলাউদ্দীনের ছেলে জিনারুল (৩৫) ও খাদিমপুর গ্রামের মৃত রেজাউলের ছেলে হাসিবুল (৩০), পৌর এলাকার কানাপুকুর পাড়ার মজিদের ছেলে কাজল (২৫), পৌর কলেজ পাড়ার হান্নানের ছেলে সাব্বির (২১) ও বাগানপাড়ার জুলমতের ছেলে ফয়সাল (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ির পুলিশ জানতে পারে, আলুকদিয়া ভূমি অফিসের পেছনে ইয়াবাসহ দুজন ব্যক্তি অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জিনারুল ও হাসিবুল নামের দুজনকে আটক করেন। এ সময় আটক ব্যক্তিদের শরীর তল্লাশী করে তাঁদের প্যান্টের পকেট থেকে ১ শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপর দিকে, শহর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইমদাদুল হক গতকাল রাত ১০টার দিকে সংবাদ পেয়ে ছাগলফার্ম এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কাজল, সাব্বির ও ফয়সাল নামের তিনজনেক আটক করেন। এ সময় আটক হওয়া ব্যক্তিদের শরীর তল্লাশী করে ১ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
পরে আটক এসব আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে উদ্ধার করা মাদকসহ আসামিদের সদর থানা হেফাজতে সোপর্দ করে। আজ তাঁদের আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গায় গাঁজা, ইয়াবাসহ পাঁচজন আটক

আপডেট সময় : ১১:৩২:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯