সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়াসহ নানা কর্মসূচি গৃহীত

  • rahul raj
  • আপডেট সময় : ০১:১৪:১৫ অপরাহ্ণ, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
  • ৭৫৪ বার পড়া হয়েছে

মেহেরপুরে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক:মেহেরপুরে মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসূল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজলো চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়াামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া, মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।
এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়াামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু ,অরণির সভাপতি নিশান সাবের, জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন বাবু, বড় বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি শাহীনুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনিসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রস্তুতিমূলক সভায় মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপনে ১৫ ডিসেম্বর নৌকাবাইচ, সড়কের দুপাশে সজ্জিতকরণ, বিভিন্ন বাসা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জা। ১৬ ডিসেম্বর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এরপর পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা, রক্তদান কর্মসূচি, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, এতিমখানা, জেলখানা, হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়াসহ নানা কর্মসূচি গৃহীত

আপডেট সময় : ০১:১৪:১৫ অপরাহ্ণ, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯