সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০১:১১:১৪ অপরাহ্ণ, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
  • ৭৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ দুইজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন শৈলকুপা উপজেলার বড়বাড়ী বগুড়া গ্রামের উসমান আলীর স্ত্রী বুলু বেগম (৪৫) ও একই উপজেলার দুধসর গ্রামের কিয়ামুদ্দীন সরদার (৫৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন বড়বাড়ী বগুড়া গ্রামের উসমান আলী ও মসলেম উদ্দীন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দীন জানান, গতকাল মঙ্গলবার সকালে হাটগোপালপুর থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে বুলু বেগমসহ তিনজন ঝিনাইদহে আসছিলেন। এ সময় পথে গোয়ালপাড়া বাজার এলাকায় পৌঁছালে ভ্যানের ওপর থেকে বুলু বেগম পড়ে যান। পরে পেছন থেকে একটি ট্রাক তাঁকে চাপা দিলে মারাত্মক আহত হন তিনি। সদর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় বুলু বেগমের মৃত্যু হয়। এদিকে, শৈলকুপা চ-িপুর নামক স্থানে মঙ্গলবার বিকেলে ওয়ালটনের কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেলআরোহী কিয়ামুদ্দীন সরদার নিহত হন। এ সময় তিনি দুধসর থেকে গাড়াগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

আপডেট সময় : ০১:১১:১৪ অপরাহ্ণ, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯