সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

মহেশপুরে ২১৬টি সোনার আঙটি উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০১:১০:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের খালিশপুর-৫৮ বিজিবির অধীনস্থ পলিয়ানপুর বিওপির টহলদল সাড়ে ২৯ লাখ টাকা মূল্যের ২১৬টি সোনার তৈরি আঙটি উদ্ধার করেছে। খালিশপুর-৫৮ বিজিবি অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক (উপঅধিনায়ক) কামরুল হাসান ই-মেইল বার্তায় গতকাল মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান।
ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে মহেশপুর উপজেলার সীমান্ত পিলার ৬০/২৭-আর হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাতলার আইট গ্রামে বিজিবির সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় ভারত থেকে বাংলাদেশে আসার সময় একজন চোরাকারবারীকে ধাওয়া করে বিজিবি। বিজিবর ধাওয়া খেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় চোরাকারবারী। ব্যাগটি তল্লাশি করে ২১৬টি সোনার তৈরি আঙটি পাওয়া যায়, যার ওজন ৬১২.২২ গ্রাম। উদ্ধার হওয়া ভারতীয় সোনার আঙটির আনুমানিক বাজার মূল্য ২৯ লাখ ৪৩ হাজার ৫৫০ টাকা। উদ্ধার হওয়া সোনার আঙটি গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
এদিকে, ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির অভিযানে ১৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মেদিনীপুর গ্রামের আমবাগান থেকে মালিকবিহীন অবস্থায় ১৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

মহেশপুরে ২১৬টি সোনার আঙটি উদ্ধার

আপডেট সময় : ০১:১০:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯