সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

শৈলকুপায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩৮:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
  • ৭৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গত রোববার বেলা ১১টার দিকে শৈলকুপা গোবিন্দপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে যাওয়ার সময় গোবিন্দপুর নামক স্থানে একে অপরকে পাশ কাটাতে গিয়ে দুই বাসের সংঘর্ষ ঘটে। এ সময় একটি বাস উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। শৈলকুপা হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত চারজনকে কুষ্টিয়া ও ঝিনাইদহে রেফার্ড করা হয়েছে। শৈলকুপা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মনোয়ার হোসেন মালিথা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে শৈলকুপায় আসার পথে বাস দুর্ঘটনায় চারজন মুক্তিযোদ্ধা আহত হন। শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

শৈলকুপায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

আপডেট সময় : ১১:৩৮:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯