সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

কালীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৮:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ রফিকুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোররাতে নিশ্চিন্তপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবেদীন শেখের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, নিশ্চিন্তপুর গ্রামে ডাকাত দল অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর ভাড়ার বাসা থেকে রাম দা, হাসুয়া, চাপাতি, ছুরি, কাটার, শাবলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রফিকুল ইসলামের নামে বিভিন্ন থানায় পাঁচটির অধিক মামলা রয়েছে। তিনি ডাকাত দলের সদস্য বলে দাবি পুলিশের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

কালীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৮:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯