সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

আমঝুপিতে দুটি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৪:২২ পূর্বাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবীল কলোনিপাড়ায় শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দুটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃস্পতিবার বেলা তিনটার দিকে চাঁদবীল কলোনিপাড়ায় নিরেস ও চাম্পা রানীর বসতবাড়িতে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। আগুন নেভানোর জন্য প্রথমে তাঁরা চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে । তার আগেই দুটি পরিবারের ২ থেকে ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকার লোকজন জানান, বড় ভাইয়ের ছেলে মারা যাওয়ায় নিরেস তাঁর পরিবারসহ কয়েক দিন আগে ভারতে গেছেন। আর চাম্পা রানী বলেন, ওই সময় তাঁর বসতবাড়িতে কেউ ছিল না। তিনি আরও জানান, চারটি ছাগল, একটি গরু, কয়েকটি মুরগিসহ ধান, কাপড়ও পুড়ে গেছে তাঁদের। মেহেরপুর জেলা প্রশাসকের প্রতি এ দুটি পরিবারকে সাহায্য করার জন্য অনুরোধ জানান এলাকাবাসী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

আমঝুপিতে দুটি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

আপডেট সময় : ১০:২৪:২২ পূর্বাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯