সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

ভারতীয় মদ, ফেনসিডিল ও গরু উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৩:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

দামুড়হুদার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেনসিডিল ও গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার পৃথক অভিযানে মাদকসহ গরু উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রমজান আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বারাদি সীমান্তের মাঠ ধেকে ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৩ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
এদিকে, গতকাল বুধবার রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা মৈত্রী রেল স্টেশনের পেছন থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৮ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
অপর দিকে, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আবু তাহের ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বুইচিতলা সীমান্তে মেইন পিলার ৮৪/১১৩-টি এর নিকট থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুইচিতলা মাঠ থেকে ২টি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

ভারতীয় মদ, ফেনসিডিল ও গরু উদ্ধার

আপডেট সময় : ১০:৩৩:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯