সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

কবরস্থানে মিলল গৃহবধূর গলিত লাশ!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩১:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের একটি কবরস্থান থেকে রিতু খাতুন (১৮) নামে এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই গ্রামের আব্দুস সবুরের মেয়ে ও পার্শ্ববর্তী পদ্মরাজপুর গ্রামের সাগরের স্ত্রী। গতকাল বুধবার সকালে তাঁর গলিত লাশ উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, গত বৃহস্পতিবার থেকে ওই গৃহবধূ নিখোঁজ ছিলেন। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে ডাকাতিয়া গ্রামের একটি গোরস্থানে রিতু খাতুনের পচা গলা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে। ওসি আরও জানান, বেশ কয়েকদিন আগেই তাঁকে হত্যা করা হতে পারে। লাশ পচে গলে গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রমজান মাসে রিতু ও সাগর প্রেমের সূত্র ধরে বিয়ে করেন। বিয়ের পর সাগরের পরিবার রিতু খাতুনকে মেনে নিতে পারেননি। গ্রাম্য শালিসে বিচারের পর রিতু সাগরের স্ত্রী হিসেবে শ্বশুরবাড়িতে ওঠেন। এরপর তিনি তিনবার তাঁর বাবার বাড়ি এসেছেন। গত ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) পদ্মরাজপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে রিতু পিতার বাড়ি ডাকাতিয়া গ্রামে আসেন। ওই দিন থেকেই তিনি নিখোঁজ হন। পুলিশ বলছে তাঁকে হত্যা করা হয়েছে। হত্যার মোটিভ উদ্ধারে চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

কবরস্থানে মিলল গৃহবধূর গলিত লাশ!

আপডেট সময় : ১০:৩১:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯