সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

যুবকের মর্মন্তিক মৃত্যু, দুজন আহত

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৯:২১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
  • ৭৫২ বার পড়া হয়েছে

মেহেরপুরে দুটি মোটরসাইকেল-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষ
নিউজ ডেস্ক:মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকায় দুটি মোটরসাইকেল ও একটি ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে মোন্তাক নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক। নিহত মোস্তাক মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের সামিরুল ইসলামের ছেলে। আহত ব্যক্তিরা হলেন মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের সুরুজ আলীর ছেলে জাহিদ (৩৮) ও সাবু ম-লের ছেলে আজাদ (৪০)। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দুটি মোটরসাইকেলযোগে তিন যুবক মেহেরপুর শহর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে শহরের পন্ডের ঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাক্টর মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিন যুবক রাস্তার ওপর ছিটকে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠান। কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিদের মধ্যে মোস্তাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে রাজশাহী যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

যুবকের মর্মন্তিক মৃত্যু, দুজন আহত

আপডেট সময় : ১০:২৯:২১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯