সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

মেহেরপুরে ছাত্রীর আত্মহত্যা, ছাত্রকে নির্যাতন!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৩৯:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনার জের ধরে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে আত্মহত্যা করেছে এমন অভিযোগে সরকারি বালক বিদ্যালয়ের এক ছাত্রকে বাড়ি থেকে তুলে নিয়ে ঘরে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে। পুলিশ আহত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। গতকাল সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার আজিজুল হকের নবম শ্রেণিতে পড়–য়া মেয়ে আয়েশা খাতুনের সঙ্গে শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার সৈয়দ আব্দুল কাদের জিলানীর ছেলে সরকারি বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সিয়ামের প্রেমের সম্পর্কের কারণে মেয়েকে বকাবকি করে তাঁর পরিবারের লোকজন। এ ঘটনায় এ দিন সোমবার দুপুরের দিকে আয়েশা নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে লাশ দেখতে তাদের বাড়ি গিয়ে কান্নাকাটি করে প্রেমিক সিয়াম। এ সময় তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে বেলা সাড়ে ৩টার দিকে ৪-৫টি মোটরসাইকেল ৮-১০ যুবক সিয়ামের বাড়িতে উপস্থিত হয়ে তার পিতা-মাতার সামনে থেকে সিয়ামকে তুলে নিয়ে মল্লিকপাড়ার একটি বাড়িতে ঘরের দরজা-জানালা বন্ধ করে নির্মমভাবে নির্যাতন চালান। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান বলেন, আত্মহত্যার ব্যাপারে আয়েশা খাতুনের অভিভাবকদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরবর্তীতে একটি ছেলেকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

মেহেরপুরে ছাত্রীর আত্মহত্যা, ছাত্রকে নির্যাতন!

আপডেট সময় : ১২:৩৯:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯