রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

দেশের উন্নয়নের কথা ভেবে, আ.লীগকে সমর্থন করুন

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:০১:২৮ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

মুজিবনগরের দারিয়াপুরে গণসংবর্ধনা অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
নিউজ ডেস্ক:মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনকে গণসংবর্ধা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে দারিয়াপুর ফুটবল মাঠ প্রাঙ্গণে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার বিপক্ষে যাঁরা আছেন, তাঁরা একটু উপলব্ধি করে দেখেন আওয়ামী লীগ সরকারের আমলে কতটা উন্নয়ন হচ্ছে। দেশের উন্নয়নের কথা ভেবে, আপনাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে হলেও আপনারা আওয়ামী লীগকে সমর্থন করেন। তা ছাড়া বর্তমান সরকারের আমলে বিরোধী দলের কোনো মানুষের প্রতি অত্যাচার করা হয় না। আর এটাই হলো আওয়ামী লীগ সরকারের নীতি। তিনি বলেন, ‘প্রতিবছর দেশ আট ভাগ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো মানুষের আশা অপূরণ থাকবে না। সব মানুষের আশা পূরণ করা হবে। সব গ্রামকে শহরে পরিণত করা হবে। আগামী ২০২১ সালের মধ্যে যাঁদের ঘর নেই, তাঁদের জন্য ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে। তাই দেশের উন্নয়নের কথা ভেবে, আওয়ামী লীগকে সমর্থন করুন।’
’এদিকে, দারিয়াপুর গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে দারিয়াপুর খেলার মাঠকে মিনি স্টেডিয়ামে নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়্বূ হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদুসহ আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

দেশের উন্নয়নের কথা ভেবে, আ.লীগকে সমর্থন করুন

আপডেট সময় : ০৪:০১:২৮ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০১৯