রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

আইসিটি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে এস্তোনিয়ার আগ্রহ প্রকাশ !

  • আপডেট সময় : ০৪:৪৯:০৫ অপরাহ্ণ, বুধবার, ২২ মে ২০১৯
  • ৮৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এস্তোনিয়ার রাষ্ট্রপতি কের্তি কালজুলায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ।মঙ্গলবার এস্তোনিয়ার রাজধানী তালিনে ‘পঞ্চম ই -গভর্নেন্স সম্মেলন ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এস্তোনিয়ার রাষ্ট্রপতি কের্তি কালজুলায় এর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

এস্তোনিয়ার রাষ্ট্রপতি বলেন, অল্প সময়ের মধ্যে বাংলাদেশ আইসিটিসহ বিভিন্ন খাতে অনেক সাফল্য অর্জন করেছে।। আগামী দিনগুলোতে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।জুনাইদ আহমেদ পলক গতকাল মঙ্গলবার এস্তোনিয়ার রাজধানী তালিন নগরীতে সুইসটল তালিন হোটেলে ‘পঞ্চম ই-গভর্নেন্স সম্মেলন ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পর্যায়ে রাউন্ড টেবিল বৈঠক শেষে এস্তোনিয়ার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে বাংলাদেশের আইসিটি খাতে সর্বশেষ অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।প্রতিমন্ত্রী ‘ভিশন-২০২১’ তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটাল সেবা পৌছে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।তিনি বলেন, বাংলাদেশে মোবাইল ব্যাংকিংসহ অনলাইন ভিত্তিক কার্যক্রম উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। সরকার ইন্টারনেট সংযোগসহ আধুনিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে কাজ করছে।তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে হাই-টেক পার্ক, ইনফো সরকার-৩ পর্যায় প্রকল্প, ডাটা সেন্টার, স্টার্টআপ প্রকল্পসহ চলমান কার্যক্রম সম্পর্কে এস্তোনিয়ার রাষ্ট্রপতিকে অবহিত করেন।উল্লেখ্য, আইসিটি প্রতিমন্ত্রী পলক এস্তোনিয়ার রাজধানী তালিনে অনুষ্ঠিত ‘পঞ্চম ই-গভর্নেন্স সম্মেলন ২০১৯’ এ প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করতে বর্তমানে এস্তোনিয়ায় অবস্থান করছেন।
খবর বাসস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

আইসিটি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে এস্তোনিয়ার আগ্রহ প্রকাশ !

আপডেট সময় : ০৪:৪৯:০৫ অপরাহ্ণ, বুধবার, ২২ মে ২০১৯