শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত !

  • আপডেট সময় : ১২:৫৮:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় একনলা একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার ভোরে সমুদ্রসৈকতের ঝাউবনে এ ঘটনা ঘটে।

নিহতদের একজনের পরিচায় পাওয়া গেছে। সে কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার আনু প্রধানের ছেলে মোহাম্মদ মাসুম (৩১)।কক্সবাজার র‌্যাব-১৫-এর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন বলেন, সাগরপথে ইয়াবার একটি চালান আসবে, এমন তথ্যের ভিত্তিতে ঝাউবাগানে অবস্থান করছিল র‌্যাবের একটি টিম। অবস্থান টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঝাউবনে তল্লাশি করা হয়। এ সময় অস্ত্র, ইয়াবা ও দুজনের মরদেহ পাওয়া যায়। অভিযানের মুখে অনেকে পালিয়ে যায়।নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত !

আপডেট সময় : ১২:৫৮:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯