রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

খা‌লেদা ইস্যু‌তে কো‌নো সম‌ঝোতা কর‌ছে না আ.লীগ : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৪:৪০:২৫ অপরাহ্ণ, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
  • ৭৮৫ বার পড়া হয়েছে

hhhh

নিউজ ডেস্ক:

খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ তার প্রধান রাজ‌নৈ‌তিক প্র‌তিপক্ষ বিএনপির সঙ্গে কোনো সমঝোতা করছে না বলে জানিয়েছেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী ব‌লেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কিংবা তাদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিয়ে কোনো ধরনের সমঝোতা করছে না আওয়ামী লীগ।’

মুজিবনগর দিবস প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যারা ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করে না, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বেই বিশ্বাস করে না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।’

তিনি বলেন, ‘বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। অস্থায়ী এই সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

খা‌লেদা ইস্যু‌তে কো‌নো সম‌ঝোতা কর‌ছে না আ.লীগ : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪০:২৫ অপরাহ্ণ, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯