রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত !

  • আপডেট সময় : ০৩:০৮:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জে মনাকষা ইউনিয়নের তারাপুর মড়লপাড়া গ্রামের কালুর ছেলে মিলন এবং একই ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে সেনারুল ইসলাম।মনাকষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার সমির উদ্দীন বলেন, ভোরে সীমান্তে বিএসএফ গুলি চালায়। এর পর স্থানীয়রা গুলিবিদ্ধ সেনারুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আর মিলনের লাশ সীমান্তে পড়ে আছে।তিনি আরও বলেন, নিহতরা গরু আনতে গিয়েছিল, না অন্য কাজে, আমার জানা নেই। তবে সেনারুল একবার ফেনসিডিলসহ ধরা পড়েছিল।৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন, সোমবার রাতে বিজিবি সদস্যরা ওই সীমান্ত থেকে ইয়াবাসহ একটি সংঘবদ্ধ চোরা কারবারি চক্রের ৩ সদস্যকে আটক করেছে। এরই মধ্যে নিহতের ঘটনা ঘটেছে। তারা ওই চক্রের সদস্য কিনা, কীভাবে মৃত্যু হলো, আমরা খোঁজখবর শুরু করেছি। পরে বিস্তারিত জানাব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত !

আপডেট সময় : ০৩:০৮:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯