রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

পুলওয়ামাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

  • আপডেট সময় : ০১:৩৫:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে মঙ্গলবার সকালে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলওয়ামার একটি বাড়িতে বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় দেশটির সেনা বাহিনী। সেনাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা, পাল্টা আক্রমণে বিচ্ছিন্নতাবাদীদের ২ জন নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযানকালে ওই এলাকার মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৩ জনের বেশি ভারতীয় জওয়ান নিহত হয়। এ হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ২৬ ফেব্রুয়ারি ভোরের দিকে পাকিস্তানের বালাকোট শহরে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের আস্তানায় হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। এর একদিন পরই বুধবার ভারতের দু’টি যুদ্ধবিমান বিধ্বস্ত ও পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে আটক করে পাকিস্তান।

অভিনন্দন পাকিস্তানে হামলা চালাতে গিয়েছিলেন যুদ্ধবিমান মিগ-২১ নিয়ে। তবে সেই যুদ্ধবিমানটি ভূপাতিত করে ফেলে পাকিস্তানের সামরিক বাহিনী। কাশ্মীরীরা তাকে ধরে আক্রমণ করতে চাইলে পাকিস্তান সেনাবাহিনী অভিনন্দনকে নিজেদের জিম্মায় নেয়। পরে শুক্রবার তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

পুলওয়ামাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

আপডেট সময় : ০১:৩৫:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯