রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে কিম ট্রেনে করে ভিয়েতনামের পথে রওনা !

  • আপডেট সময় : ১১:৪৮:২০ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ট্রেনে করে ভিয়েতনামের পথে রওনা হয়েছেন বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ৯টায় উত্তর কোরিয়ার নেতা চীনের সীমান্তবর্তী শহর ড্যানডংয়ে পৌঁছান।

চীনের ভেতর দিয়ে ২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিমের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ভিয়েতনামে পৌঁছাবে। কিম ট্রেনে করে ৩ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেবেন। বিমান ভ্রমণে কিম পরিবারের অনীহা সুবিদিত। কিম জং-উনের বাবা কিম জং-ইলও ট্রেনে করেই ভ্রমণ করতেন। পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন কিম। উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আছেন তার বোন কিম ইয়ো জং এবং তার অন্যতম প্রধান আলোচক সাবেক জেনারেল কিম ইয়ং চোল। যদিও এ বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।এর আগে গত বছরের জুনে দুই নেতার মধ্যে সিঙ্গাপুরে প্রথম বৈঠক হয়েছিল। মৌখিকভাবে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করতে সম্মত হলেও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো অগ্রগতি অর্জিত হয়নি। পিয়ংইয়ং অস্ত্র ধ্বংস করার আগে নিষেধাজ্ঞার প্রত্যাহার চায়। ওয়াশিংটন বলছে, পরমাণু অস্ত্র পুরোপুরি ধ্বংস করার আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে কিম ট্রেনে করে ভিয়েতনামের পথে রওনা !

আপডেট সময় : ১১:৪৮:২০ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯