সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

নারী সাংবাদিক রানীর মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১২:১০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জীবননগরের একমাত্র নারী সাংবাদিক ও জীবননগর সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য নিলুফার ইয়াসমিন রানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। গতকাল সোমবার বিকালে যশোর সদর হাসপাতালে হৃদযন্ত্রের বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। মরহুমা সাংবাদিক নিলুফার ইয়াসমিন রানী জীবননগর পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত মহিদুল ইসলামের বড় মেয়ে। মৃত্যকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে সাংবাদিক নিজ বাড়িতে অসুস্থ হলে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় মরহুমার প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হবে জীবননগর স্টেডিয়াম মাঠে এবং বেলা ১১টায় নিজ গ্রাম সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে দ্বিতীয় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সম্পাদক এম আর বাবু, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিস প্রধান জাহিদ বাবু, স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভি, সম্পাদক মিঠুন মাহমুদ, সাংবাদিক চাষী রমজান, জহিরুল ইসলাম, মারুফ মালেক, তারিকুর রহমান, শাইন ক্লাবের আব্দুর রাজ্জাক বুদো, মহিউদ্দিন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

নারী সাংবাদিক রানীর মৃত্যু : বিভিন্ন মহলের শোক

আপডেট সময় : ১০:১২:১০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯