সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

চুয়াডাঙ্গায় চুরির সময় চোর আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:০৪:৫৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

?

নিউজ ডেস্ক:গভীর রাতে দোকানের তালা ভেঙ্গে চুরির সময় চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার হাসেম আলী (৩০) নামে এক চোরকে আটক করেছে সদর থানার রাত্রীকালীন অভিযান-১ টিম। গতকাল ভোরে শহরের গুলশানপাড়ার জামান স্টোরের তালা ভেঙ্গে চুরির প্রস্তুতির সময় ওই চোরকে তাড়িয়ে ধরে পুলিশ। পরে আটককৃত চোরকে সদর থানায় সোপর্দ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক ইবনে খালিদ স্ট্যালিন ও কন্সটেবল মুজাফফর হোসেন গত রোববার দিবাগত রাতে অভিযান-১ ডিউটিতে বের হন। পরে রাত তিনটার দিকে সদর হাসপাতাল এলাকা থেকে গুলশানপাড়ার দিকে যাওয়ার সময় কয়েকজনকে জামান স্টোরের তালা ভাঙ্গতে দেখেন। পুলিশ মোটরসাইকেল থামালে চোরের দল দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কন্সটেবল মুজাফফরও চোরের পিছনে ধাওয়া করে। পরে গুলশানপাড়া জোল এলাকার মসজিদের কাছে থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে তালাভাঙ্গার শাবল ও ভাঙ্গা তালা উদ্ধার করা হয়। পরে আটককৃত ওই চোরকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো বলে জানায় সদর থানা পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গায় চুরির সময় চোর আটক

আপডেট সময় : ১০:০৪:৫৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯