সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

নিখোঁজের পাঁচদিন পর সাইফুল উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:০৫:২৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: নিখোঁজের ৫ দিন পর চুয়াডাঙ্গা গাড়াবাড়ীয়ার সাইফুল ইসলামকে (৩০) উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর ৪টার দিকে সদর উপজেলার হিজলগাড়ীর ‘স’ মিলের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামের গড়াইপাড়ার শাজিম ইসলামের ছেলে। সাইফুল ইসলামের পরিবার জানায়, গত বুধবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা বড়বাজার হতে নিখোঁজ হয় সাইফুল। পরে তার পরিবার চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরিবারের লোকজনদের ধারণা সাইফুল ইসলামকে অপহরণ করা হয়েছিল। সাইফুলের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল অপহরণকারীরা নিয়ে গেছে বলে অভিযোগ করে সাইফুলের পরিবার। তারা আরও জানান, সোমবার ভোরে তাদের ফোনে একটি কল আসে। তখন তারা জানতে পারে, সাইফুল ইসলামকে উদ্ধার করা হয়েছে এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা সাইফুল ইসলামকে হিজালগাড়ী একটি ‘স’ মিলের পাশে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। পরে চুয়াডাঙ্গা সদর থানা ও হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ সাইফুল ইসলামকে রাজশাহী রেফার্ড করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

নিখোঁজের পাঁচদিন পর সাইফুল উদ্ধার

আপডেট সময় : ১০:০৫:২৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯