সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

কোটচাঁদপুরে ট্রেনে কেটে বৃদ্ধের মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১৩:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুরে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৬৫ বছরের এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টার দিকে কোটচাঁদপুর রেল স্টেশনের অদূরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রতাক্ষ্যদর্শীরা জানান, সকাল ৮টার দিকে একটি মালবাহী ট্রেন প্লাটফর্মে প্রবেশের মুখে হঠাৎ বৃদ্ধ লোকটি ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে। এ সময় তার শরীর দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে বৃদ্ধ ব্যক্তিটি আত্মহত্যা করতে পারে। কোটচাঁদপুর রেল স্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খুলনাগামী বি আই কে ২০ ডাউন মালবাহী ট্রেনটি কোটচাঁদপুর প্লাটফর্মে প্রবেশের মুখে বৃদ্ধ লোকটি ট্রেনের সামনে বসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি জিআরপি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। কোটচাঁদপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে করে কোন ট্রেনের চলাচলে বিঘœ না হয়। তিনি আরও জানান, জিআরপি পুলিশ না আসা পর্যন্ত নিহতের লাশ পাহারায় থাকবে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

কোটচাঁদপুরে ট্রেনে কেটে বৃদ্ধের মৃত্যু!

আপডেট সময় : ১০:১৩:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯