সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

কার্পাসডাঙ্গায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট!

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৫১:৪৯ অপরাহ্ণ, শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের খ্রিষ্টানপাড়ার লোকাস মন্ডলের ছেলে মুকুলের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রী, স্ত্রীর বোন ও বোনের স্বামীকে বেধড়ক মারপিট করে আটকে রাখার অভিযোগ উঠেছে। জানা গেছে, মাস দু’য়েক পূর্বে কার্পাসডাঙ্গা গ্রামের মিশন পাড়ার বিনজাবিনের নাবালিকা মেয়ে রুমি মন্ডলকে (১৩) বাঘাডাঙ্গার লোকাস মন্ডলের ছেলে মুকুল বিয়ে করে। গতকাল শুক্রবার সকালে রুমির বোন সুমি মন্ডল ও তার স্বামী জাহিদুল রুমিকে দেখতে আসে। এময় সুমি ও তার স্বামী রুমিকে নির্যাতনের কারণ জানতে চাইলে মুকুল ও তার বাড়ির লোকজন রুমি তার বোন সুমি ও তার স্বামী জাহিদুলকে বেধড়ক মারপিট করে বাড়িতে আটকে রাখে। খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে মেয়েটিকে উদ্ধার করে ও মুকুলকে দামুড়হুদা মডেল থানায় নিয়ে যায়। এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আসাদুর রহমান আসাদ জানান, মেয়ের পরিবারের পক্ষ থেকে কোন মামলা না করায় ও মেয়েটি তার স্বামীর বাড়ি যেতে অস্বীকৃতি জানালে, মেয়েটিকে তার ভাইয়ের জিম্মায় ও মুকুলকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে মেয়ের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে মুকুলের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

কার্পাসডাঙ্গায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট!

আপডেট সময় : ০১:৫১:৪৯ অপরাহ্ণ, শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯