সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

১১২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৪৬:৫৫ অপরাহ্ণ, শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

দামুড়হুদার বিভিন্নস্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্নস্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার পৃথক সময়ে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিশেষ টহল দলের কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত পারকৃষ্ণপুর গ্রামের মাথাভাঙ্গা নদীর পাড় থেকে ৬৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৬ হাজার টাকা।
অপরদিকে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ছোট বড়বলদিয়া গ্রামের মসজিদপাড়া থেকে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ হাজার ৮শ’ টাকা মাত্র। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

১১২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

আপডেট সময় : ০১:৪৬:৫৫ অপরাহ্ণ, শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯